মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান এর পিতা হাজী সাজিদুর রহমান (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নানি…রাজিউন)।  গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর তার জানাযার নামায শেষে পৌরশহরের শিবপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাযে বিভিন্ন রাজনৈতিক দলের নেতবৃন্দসহ বিপুল সংখ্যক মুসলি­ অংশগ্রহন করেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এফ.এ.এম.শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি গভীর শোক প্রকাশ করে শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com