মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে দেবপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সকাল ১০ টায় ৪নং ওয়ার্ড বিএনপি নেতা বিশিষ্ট মুরুব্বী তাহির মিয়া তালুকদার এর বাড়ীতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহির মিয়া তালুকদার এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা রুমান তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আবুল কালাম মিঠু, ছাত্রদল নেতা জামাল আহমেদ, বিএনপি নেতা কনু মিয়া চৌধুরী, কয়েছ আহমেদ, জুয়েল চৌধুরী, মশিউর রহমান, শেখ ফজলুল হক, আব্দুল হাই, ওয়ার্ড মেম্বার রুমেল আহমেদ, উজ্জ্বল খান, জুমান মিয়া, আজমান মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com