শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের রুদ্রগ্রাম সড়কে বেহাল অবস্থা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌর সভার শিবপাশা ওয়ার্ডের রুদ্রগ্রাম সড়কের বেহাল অবস্থা। পানি নিষ্কাসনের জন্য ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি জমে থাকে। গুরুত্বপূর্ণ এই সড়ক রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেন। রাস্তার এক পাশে পৌরসভার একটি ড্রেন আছে তাও আবার ৯ ইঞ্চি প্রস্থ। আশপাশের ব্যবসায়ীদের ময়লা আর্বজনা ড্রেনে রাখার কারনে এটি ভরাট হয়ে ময়লার স্তুপ জমে থাকে। শিবপাশা আইনগাঁও সিএনজি স্ট্যান্ড এই রাস্তার উপর থাকার কারনে যানযট এখানকার নিত্য দিনের ঘটনা। ছোট বড় দুর্ঘটনা প্রায়দিনই হয়ে থাকে। হেটে চলাচল করার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারন খেটে খাওয়া মানুষ। নব-নির্বাচিত মেয়রের কাছে শিবপাশা ওয়ার্ডবাসীর দাবী, জরুরী ভিক্তিতে রুদ্রগ্রাম সড়কের পানি নিষ্কাসনের জন্য দুই পাশে দুইটি ড্রেন শাখাবরাক নদী পর্যন্ত ও শিবপাশা আইনগাঁও সড়কের সিএনজির যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে একটি সিএনজি স্ট্যন্ড স্থাপন করলে এলাকাবাসী দুর্ঘটনা ও পানিবন্দির হাত থেকে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com