বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকে‘র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকে। অলিমা মফিজ ফাউন্ডেশন- ইউকে এর উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে করগাঁও ইউনিয়নের ৩৫০ জন দুঃস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকে এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী, ইনভেষ্টসেন্ট ব্যাংকার, শিক্ষানুরাগী ও শিল্প উদ্যোক্তা শেখ মহি উদ্দিন আহমেদ (জাহেদ) বিএ (অনার্স), এফসিসিএ, এমবিএ এর সভাপতিত্বে করগাঁও গ্রামে তাদের নিজ বাড়ীতে উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, নির্মেলেন্দু দাশ রানা। অনুষ্ঠান পরিচালনা করেন পারলেক্স এর প্রধান নির্বাহী মিনহাজ সামাদ চৌধুরী, আঞ্চলিক পরিচালক নোমান আহমদ চৌধুরী, কো-অর্ডিনেটর মিজান চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ: আহাদ চৌধুরী, মো: আনচার উদ্দিন, মাও: আ: ওয়াদুদ, হাজী টুনু মিয়া, রেজান মিয়া, দিলাল মিয়া, নুনু মিয়া, হাজী মুহিবুর রহমান, রাশ মোহন দাশ, ভৈরব দাশ, হাজী তাহের মিয়া, গৌর মনী সরকার, আ: হক, শেখ আ: রহিম, সবুজ মিয়া, মো: ইয়া হিয়া, জাকির হোসেন চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, শেখ নাসিম উদ্দিন সোহন আহমেদ, মাছুম মিয়া, আব্দুল আজিজ প্রমুখ।
উলে­খ্য যে, অলিমা মফিজ ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠাতা শেখ মহি উদ্দিন আহমেদ (জাহেদ)র মা ও বাবার নাম অনুসারে নাম করন করা হয়েছে। ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো সমাজের সুবাধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও কর্মস্থান সহায়তা দেওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com