মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লুকড়ায় স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে হত্যা চেষ্টার অভিযোগে ফুল মিয়া (৩৫) নামের এক বিয়ে পাগল স্বামীকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের জয়নুল­াহর পুত্র।
দ্বিতীয় স্ত্রী ফান্দ্রাইল গ্রামের ওয়াহিদ মিয়ার কন্যা নাসরিন আক্তার (২০) জানান, ২ বছর আগে ফুল মিয়া ১ম স্ত্রীর কথা গোপন রেখে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং বিয়ে করে। এরপর থেকে সে যৌতুকের জন্য তাকে প্রায়ই মারধর করতো। গত রবিবার রাতে তাকে মারধর করে ঘরে আটকে রেখে হত্যার চেষ্টা চালায় ফুল মিয়া। বিষয়টি সদর থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় নাসরিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং ফুল মিয়াকে আটক করে। পর স্ত্রী নাসরিন বাদী হয়ে সদর থানায় যৌতুকের জন্য হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com