মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে এমপি মুনিম চৌধুরী বাবু টি-টুয়েন্টি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ৪৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি  \ নবীগঞ্জে এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু টি টুয়েন্টি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ জে.কে মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নবীগঞ্জ সম্মিলিত ক্রিকেট ক্লাবের আয়োজনে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন। মাজহারুল ইসলাম অপুর সভাপতিত্বে ও ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক ও প্রকাশক সেলিম মিয়া তালুকদার, কাউন্সিলর সুন্দর আলী, নব-নির্বাচিত কাউন্সিলর আব্দুল সালাম, জাহেদ চৌধুরী, জাপা নেতা খলিলুর রহমান দুদু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক ইকবাল হোসেন বেলাল, সাংবাদিক মতিউর রহমান মুন্না, মফিজুর রহমান মফিজ, জহিরুল ইসলাম সোহেল, নুরুল হক প্রমুখ।
উদ্বোধনী টুর্নামেন্টে রয়েল স্পোটিং ক্লাব বনাম তিমিরপুর এলিভেন স্টার অংশগ্রহন করে। এতে তিমিরপুর এলিভেন স্টার ৬৫ রান করে। পরে রয়েল স্পোটিং ক্লাব ৬ উইকেটে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, খেলাধুলা শরীর গঠন করার পাশাপাশি মন-মানসিকতার বিকাশ ঘটায়। তিনি তরুণ ও যুবসমাজকে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করার আহŸান জানিয়ে বলেন, খেলায় ব্যস্ত থাকলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। এতে সমাজের অনেক অসঙ্গতিও দূর করার সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com