বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে দিনদুপুরে ১১ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জে দিনদুপুরে ১১লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কলাপাড়া নামক স্থানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। জি.এস ব্রার্দাস (সিএনজি স্টেশন) এর ম্যানেজার কুতুব উদ্দিন জানান, ১১ লাখ টাকা শায়েস্তাগঞ্জ পূবালী ব্যাংকে জমা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে তিনি নিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের কলাপাড়া নামক স্থানে পৌছুলে একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে গতিরোধ করে। এসময় মাইক্রোবাস থেকে অপরিচিত দুই যুবক মাইক্রো থেকে নেমে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, টাকা ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এদিকে টাকা ছিনতাইয়ের ঘটনাটি অনেকে রহস্যজনক বলে মনে করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com