মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলে শিশু কিশোরদের ছবি আঁকা প্রশিক্ষণ

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলের আয়োজনে স্কুলের প্রতিষ্ঠাতা বন্ধুমঙ্গল রায়ের সভাপতিত্বে শিশু কিশোরদের ছবি আঁকা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা শিক্ষক চিত্রশিল্পী সোহাগ পারভেজ। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চারু ও কারুকলা শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, মাতৃছায়ার উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী, খেলাঘরের সাধারণ সম্পাদক দিপুল রায়, চিত্রশিল্পী আল-আমিন মন্ডল বাবুল, চিত্রশিল্পী সোহানা আহমেদ সুইটি। বক্তাগণ হবিগঞ্জে মাতৃছায়ার এ রকম আয়োজনের প্রশংসা করেন। সভা শেষে ১২০ জন শিশুশিল্পীকে ছবি আঁকার বিভিন্ন বিষয়ে সারাদিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়। বিকেল ৫টায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাতৃছায়ার চারুকলা প্রশিক্ষক অসিম বণিক। এ রকম আয়োজনের জন্য অভিভাবকগণ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com