শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

২০৩০ সালের মধ্যে চাঁদে যাবে মানুষ

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৪৬৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ ১৯৬৯ সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা) প্রথম চাঁদে মানুষ পাঠিয়েছিল। তারপর এতগুলো বছর কেটে গেল, কিন্তু নাসাসহ অন্যান্য মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান আর চাঁদ নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করেনি। মহাকাশ গবেষকদের সব গবেষণাই এখন যেন ঘুরপাক খাচ্ছে মঙ্গল গ্রহকে নিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠাবার পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর এই খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি ও লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ড। ইউএস-এর ওয়েবসাইটে সম্প্রতি পোস্ট করা এক ভিডিও থেকে তাদের এই পরিকল্পনার কথা জানা যায়। প্রাথমিকভাবে চাঁদে রোবট পাঠানোর পরিকল্পনা করেছেন সংস্থাটির কর্মকর্তারা। সংস্থাটির ওয়েবসাইটে আরো বলা হয়েছে, ২০২০ সালের মধ্যেই রোবটগুলোর সাথে চাঁদের কক্ষপথে অবস্থানরত নভোচারীদের যোগাযোগ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে। এরপর চাঁদে গড়ে তোলা হবে প্রয়োজনীয় অবকাঠামো, যা চাঁদে মানুষের বসবাস ও পরবর্তী গবেষণার কাজ চালিয়ে যেতে সহায়তা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com