মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৬৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ দুস্থ ছাত্র সংস্থা সিকন্দরপুর এর পক্ষ হতে সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ৭ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রী রাহুল দেবনাথ ২০১৫ সালে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে এবং শাহ মোঃ শাহ নেওয়াজ সায়েম এইএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ও মোছাঃ সালমা জাহান প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তাদেরকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিকন্দরপু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মোক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বার লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দিন তালুকদার, শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন, শচীন্দ্র কলেজের প্রভাষক প্রসূন আচার্য্য পল­ব। এতে বক্তৃতা প্রদান করেন-সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দাল হোসেন তরফদার, ড: সুনীল বরণ দেবনাথ চৌধুরী, ৯নং পুকড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাসির উদ্দিন সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন-দুস্থ ছাত্র সংস্থার প্রধান নির্বাহী মোঃ আবিদুর রহমান রাসেল এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ মোঃ শহীদুল ইসলাম শাহরিয়ার ও শাহ মহসিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com