শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে মহিলা শিশুসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের ভয়াবহ সংঘর্ষে মহিলা ও শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জাহিদুর রহমান ও ফারুক মিয়া একে অন্যের প্রতিবেশী। বাড়ির পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বে কয়েকদফা সংর্ঘষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উভয় পক্ষ পূর্ব প্রস্তুতি নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ চলাকালে একটি পক্ষ পাইপগান ব্যবহার করেছে বলে অপর পক্ষ অভিযোগ করেছে।
সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ মন্নান মিয়া (২৮), পরাশ মিয়া (৪৫), সাইদুর রহমান (২০), জুবেদা বেগম (২৬), রাজনা বেগম (৩০) হারুন মিয়া (৩০), হান্নান মিয়া (৩৫), আবুল হোসেন ও লেবুসহ (৪৫) কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের মধ্যে ফরিদ (৩০), জুয়েল (২২), মুকিদ (১৩),  লিয়াকত (৪০), সাইদুর (২০), হারুন (১৭), মুন্না (১৩), তোফাজ্জল (১২), আয়ফর (২০), আজাদ (৩০), জয়নাল (৪০), রুহুল (১৮), দিলাওর (২২), মুশাহিদ (৩০), কাছন (৪০), শিশু (৪০) ও জুনাব আলী (৩০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com