বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে ইকোনোমিক জোন স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ চুনারুঘাটের চান্দপুর-বেগমখান চা বাগানের ৫১১ একর কৃষি জমিতে স্পেশাল ইকোনোমিক জোন স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহীদ স্মৃতিসৌধ ‘দুর্জয় হবিগঞ্জ’-এ ‘চা শ্রমিকদের ভূমি অধিকার রক্ষা সংহতি পরিষদ, হবিগঞ্জ’ আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, জেলা বারের সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, এডভোকেট রণধীর দাশ, তেল-গ্যাস-রক্ষা কমিটির জেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা জাসদ সভাপতি এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক জেলা সভাপতি আজমান আহমেদ, গণজাগরণ মঞ্চ হবিগঞ্জ-এর সংগঠক হুমায়ুন খান, জেলা জাসদ সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক মুজিবুর রহমান, জাসদ নেতা শাহ আব্দুল কাইয়ুম, ডাঃ সৈয়দ এম আবরার জাবের, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, এডভোকেট গোলাম সারোয়ার জাহান লিটন, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি অজেয় বিক্রম শিবু, সংস্কৃতিকর্মী সারোয়ার পরাগ, জেনারেল এম এ রব স্মৃতি ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কেএমএ ওয়াহাব নঈমী, সিএনজি শ্রমিক নেতা অনু মিয়া, শ্রমিক ফ্রন্ট নেতা হাসান অনির্বাণ, জেলা বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদা খাঁ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, কাপাই চা বাগানের শ্রমিক নেতা সমরা গঞ্জু, ছাত্র ইউনিয়ন জেলা আহবায়ক দেবেশ ঋষি প্রমুখ।
পথসভায় বক্তাগণ চান্দপুর-বেগমখান চা বাগানের শ্রমিকদের কৃষি জমিতে ইকোনোমিক জোন স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। তারা বলেন, ৫শ’ ১১ একর জমির উপর নির্ভরশীল সাড়ে ৭ হাজার চা শ্রমিককে উচ্ছেদ করা চলবে না। এছাড়া কৃষি জমিকে ‘অকৃষি জমি’ হিসেবে দেখিয়ে ‘বেজা’র নিকট হস্তান্তরের জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com