বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসমাপ্ত’র গ্র্যান্ড প্রিমিয়ার শো অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসমাপ্ত’ এর গ্র্যান্ড প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে স্থানীয়ভাবে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র অসমাপ্ত’র প্রযোজক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ এর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপক ইমরান খান তরুণের পরিচালনায় অসমাপ্ত’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, এক্স বৃন্দাবন কলেজ স্টুডেন্ট এসোসিয়েশ ইউকে’র সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল।
সাগর দাশের রচনা ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচিত্র অসমাপ্ত’র ব্যবস্থাপনায় রয়েছেন ইমরান খান তরুন, সম্পাদনায় রয়েছেন নাহিজ আশরাফুল ও চিত্রগ্রহনে রয়েছেন আলী আফজাল আপন। প্রিমিয়ার শোতে শহরে গণমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের লোকজন অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com