রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ৫০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামে মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’দলের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়-উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামে একটি জমির মালিকানা নিয়ে সাহাব উদ্দিন গং ও হোসনা আক্তার গংদের মধ্যে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। বিজ্ঞ আদালত থেকে ওই জমির উপর স্থিতাবস্থা জারি থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে সাহাব উদ্দিন গংরা তা দখল করতে গেলে হোসনা আক্তার গংরা বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আসমা আক্তার (২৮), হোসনা আক্তার (২৩), মালুম চাঁন বেগম (৪৮) ও রহিম আলী (৪২)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com