মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে হ্যাট্রিক কাউন্সিলর এটিএম সালাম \ ৪র্থ বারের মতো বিজয়ী আলাউদ্দিন

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম কাউন্সিলর  নির্বাচিত হয়ে  হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন। এ বছরের নির্বাচনে অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলররা নির্বাচনী দৌড়ে ধরাশায়ী হলেও জনগনের গোপন ভোটে তিনি ৫নং ওয়ার্ডে টানা ৩বারের মত বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন। এছাড়া ৯নং ওয়ার্ডে টানা ৪র্থ বারের মত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ক্লীন ইমেজের অধিকারী মোঃ আলাউদ্দিন।
উলে­খ্য পৌরসভার জন্ম লগ্ন থেকেই নির্বাচনে অংশ গ্রহন করে ৪র্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে আলোচনার ঝড় তোলেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন। নবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্টিত হয়েছিল ১৯৯৯ সালে। অন্য দিকে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম প্রথম নির্বাচনে অংশ গ্রহন না করলেও ২০০৪ সালের দ্বিতীয় নির্বাচনে অংশ গ্রহন করে তৎকালীন নির্বাচিত কমিশনার একে আজাদ শিশুকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে কমিশনার নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১০ সালের নির্বাচনে ২য় বার এবং সর্ব শেষ সদ্য সমাপ্ত নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে অংশ গ্রহন করে তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন। তার নির্বাচনী এলাকা রাজাবাদ, হরিপুর ও পিরিজপুর জনগনের মাঝে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। জন শ্র“ত রয়েছে যে কোন বিষয়ে দিবারাত্রী মানুষের পাশে থাকেন প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম। এছাড়া তার শাসন আমলে এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলেও সুত্রে জানাগেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com