রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারের রাস্তা বেহাল দশা হয়েছে। ভেঙ্গে গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল সহ ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।
পাহাড়পুর টান বাজারের মূল রাস্তার বেহাল অবস্থায় দূর্ভোগে পড়েছে যাত্রী সহ ব্যবসায়ীরা। রাস্তার কিছু জায়গা ঢালাই হয়নি, যে কারনে রাস্তায় কাদা মাটি জমে আবর্জনা লেগে আছে। এই রাস্তা দূর্ঘটনা ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। টমটম, অটোরিকশা, ট্রলি সহ মালবাহী গাড়ি চলাচল বন্ধ আছে। ব্যবসায়ীরা বলেন আমাদের কাঁচা মাল সহ অনান্য দ্রব্য সামগ্রী আনতে হয়। রাস্তা ভাঙ্গা হওয়ায় অন্য দিকে ঘুরিয়ে আনতে হয়। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়।
এই বিষয়ে বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান সুসেঞ্জিত চৌধুরীর সাথে যোগাযোগ করতে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com