মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি’র পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের শেখের মহল্লার বিশিষ্ট মুরুব্বি, তিন বারের মেম্বার ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটির পিতা এম আলী আকবর এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি মরহুম এম আলী আকবরের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় ফোরামের আহবায়ক লায়লা বানু, সদস্য সচিব হানিফ আহমেদ, হবিগঞ্জ জেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের আহবায়ক- মাহবুবুর রহমান আওয়াল, সদস্য সচিব খাইরুন আক্তার, ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তখলিছুর রহমান, সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, বিএসডি আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমেদ, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি এমদাদুল হোসেন খান, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন। উল্লেখ্য, এম আলী আকবর গত রোববার বিকেল ৩ টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত শুক্রবার বিকেলে ব্রেইন ষ্টোক করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, একমাত্র বোন জিয়ন, ভাতিজা, ভাতিজি, ভাগ্নে, নাতি, নাতনিসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। তার ছেলে হাসিবুল হাসান সুহেল ঢাকায় প্রিমা এনার্জির (বিদ্যুৎ) সিনিয়র প্রশাসনিক অফিসার হিসেবে কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com