শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

পাইকপাড়ায় ভাই বোন অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বাস থামিয়ে ফিল্মি স্টাইলে অপহরণ করে বাড়িতে নিয়ে নির্যাতন, অপহরণের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানায়, অপহৃত নাছিমার ভাই মেঃ সালেক মিয়া বাদী হয়ে কাউছার, রুহুল আমিন, সফিক মিয়া, সুহেল মিয়া, সোহাগ মিয়া, রসিদ মিয়া, লুবনা বেগম, রিনা আক্তার, সাহেদা আক্তার, মিনা আক্তার, পান্না আক্তারসহ ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার গভীর রাতে আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে মৃত লতিফ গেদার পুত্র কাউছার মিয়া (৩৫), তার ভাই রুহুল আমিন (৩৯) ও সফিক মিয়ার পুত্র সোহাগ মিয়া (২০), এ ছাড়া অন্য মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করে। তারা হল, নাজির মিয়া, সাজিদ মিয়া ও আজিজ মিয়া। গতকাল বুধবার তাদেরকে হবিগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাঁকন দে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আলহাজ¦ এডভোকেট জিএম শাহীন।
বাদী সালেক মিয়া জানান, হবিগঞ্জ কোর্টে নারী নির্যাতন মামলা করার কারণে গত সোমবার আমি আমার-বোন নাছিমা আক্তারকে নিয়ে হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি লোকাল বাসযোগে মাধবপুর বাড়িতে যাওয়ার পথে পাইকপাড়া নামকস্থানে রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, ভাইয়ের স্ত্রী সাহেদা ও লুবনা আক্তার যাত্রীবেশে গাড়ীতে উঠে নাছিমা আক্তারকে জোরপূর্বক মারপিট করে গাড়ি থেকে নামিয়ে টানা হেচড়া শুরু করে। পরবর্তীতে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কে বা কারা কারা মোবাইলে ভিডিও ধারণ করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে উল্লেখিতদের আসামি করে থানায় মামলা করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একেএম সাহাবউদ্দিন শাহীন জানান, ঘটনা শুনার পরপরই পুলিশ পাঠিয়ে অপহৃতদের উদ্ধার করে সদর হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করি। অপহৃত নাছিমার ভাই সালেক মিয়ার নিকট থেকে অভিযোগ পাওয়ার পরেই আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com