শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পৌর নির্বাচনকে সামনে রেখে শহরে ২ শতাধিক মোটর সাইকেল আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ৯৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চালানোর অভিযোগে ২শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সাথে পুলিশের সিগন্যাল না মানায় ভ্রাম্যমান আদালত এক মোটরসাইকেল মালিককে ২ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। গত ২৭ ডিসেম্বর দিবাগত মধ্য রাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন। গতকাল সোমবার সকালে শত শত মোটরসাইকেল শহরের উপর দিয়ে চলাচল করলে বিষয়টি পুলিশের নজরে আসে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে সদর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মন্ডল, রাসেল, ছানা উলাহ, কৃষ্ণ মোহনসহ বেশ কয়েকজন এসআই চেকপোষ্ট বসিয়ে ২ শতাধিক মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল মালিকদের সাথে পুলিশের বাকবিতন্ডার ঘটনাও ঘটতে দেখা যায়। অনেক মোটরসাইকেল মালিকরা বলেন, নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে তারা অবগত নন। এ কারণে পুলিশের সাথে মোটরসাইকেল আটক নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটে। দুপুরের দিকে থানার মোড়ে পুলিশের সিগন্যাল অমান্য করে কামাল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী চলে যাবার সময় তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ২ হাজার টাকা জরিমানা করেন। তিনি জানান, এ অভিযান ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
পুলিশ জানায় যেগুলো আটক করা হয়েছে তা ৩১ ডিসেম্বর যাচাই বাছাই করে ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com