বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হলদারপুর মাদানিয়া মাদরাসায় মুসলিম সমাজ কল্যাণ সংস্থার বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী ও আমেরিকা প্রবাসীদের সহায়তায় বানিয়াচং উপজেলার জামেয়া ইসলামিয়া মাদানিয়া মাদরাসা হলদারপুরে শতাধিক গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার মাদরাসা মিলনায়তনে রোগীদের চিকিৎসা ও ওষুধ প্রদান করেন ডাঃ আতাউর রহমান। এ সময় মাদরাসার মুহতামীম ও মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ, মাদরাসার সভাপতি হাজী আব্দুস সালাম মেম্বার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, আব্দুল ওয়াহিদ মেম্বার, হানিফ উল­াহ মেম্বার, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মাস্টার শফিকুর রহমান চৌধুরী, মাওঃ হোসাইন আহমদ, হাজী মরগুব মিয়া, মাহিদ মিয়া, হাবিবুর রহমান, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ লুৎফুর রহমান দেওবন্দী, মোঃ মোহাইমীনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com