বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে লন্ডন প্রবাসীর বাড়িতে দাওয়াত খেয়ে শিশু ও মহিলাসহ অর্ধশতাধিক লোক অসুস্থ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গের প্রতাপপুর গ্রামের লন্ডন প্রবাসীর বাড়িতে শিরনীর দাওয়াত খেয়ে শিশু, মহিলাসহ অর্ধশতাধিক লোকজন অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, প্রতাবপুর গ্রামের লন্ডন প্রবাসী তোফাজ্জল সর্দার তার ভাই আফজল সর্দার স¤প্রতি লন্ডন থেকে বাড়িতে আসেন। তাদের বাড়িতে আসা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের বাড়িতে শিরনীর আয়োজন করেন। শিরনীতে প্রায় দেড় শতাধিক লোকজন খাওয়া ধাওয়া করে। সন্ধ্যার দিকে পেটে ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হলে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন মামুন মিয়া (১৫), শিল্পী আক্তার (২০), উজ্জল মিয়া (১৫), হাবিব মিয়া (১৪), খাজিদা আক্তার (২২), রাবিয়া আক্তার (৪৪), জিহাদ মিয়া (৪৯), এমদাদুল মিয়া (২৫), মঞ্জু মিয়া (৭), ইয়াসিন (৫), হাছন মিয়া (১৫) মেহেদী (১৪), হাফিজ (৫), নাসির মিয়া (৬০), আবু তাহের (১৪), মজি মিয়া (৩), নোয়াব মিয়া (৩), লাইজু আক্তার (৪), জাহাঙ্গীর মিয়া (৪৫), সাহিদুর রহমান (৫), জসিম (১৫), মারুফ (২), মজিদ মিয়া (৫৫), শরীফা আক্তার (৫), সানজু আক্তার (৮), আফরোজ মিয়া (৬), ফরিদ মিয়া (৮), জুনাঈদ মিয়া (৫) সহ অর্ধশতাধিক লোকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্মরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার দেবশীষ দাশ জানান, অসুস্থরা একই বাড়িতে খাবার খাওয়ায় ফুড পয়জনিং হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। আশাকরি তারা সুস্থ হয়ে উঠবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com