বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে প্রয়াত শিক্ষক জুলফিকার স্মরণে সভা \ ৫০ হাজার টাকা অনুদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৪৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে গজনাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক জুলফিকার আহমেদ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার গজনাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দ নারায়ন রায়ের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। এসময় প্রয়াত শিক্ষকের কর্ম জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ সভাপতি মোঃ রমজান বক্স, শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী মাসুদুর রহমান, সঞ্জয় ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক সুবিনয় দাশ, সুব্রত দাশ, রানা চন্দ্র দাশ, সহ সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, অর্থ সম্পাদক লোমেশ রঞ্জন দাশ, দপ্তর সম্পাদক সমিরন কিশোর দাশ, সহ সাধারণ সম্পাদক মিজবা আক্তার, শিক্ষক আব্দুল ওয়াহাব, মোঃ ফজলু মিয়া, মোঃ মহিউদ্দিন জিপ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে শিক্ষকদের পক্ষ থেকে মরহুমের পরিবারকে আর্থিক অনুদান বাবত নগদ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com