বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৫ জানুয়ারীর নির্বাচনে এরশাদের লাঙ্গলকে নির্বাচিত করুন

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আওয়ামীলীগ ষড়যন্ত্র করে পল্লীবন্ধু এরশাদকে বন্দি করে রেখেছে। কারন এই মুহুর্তে পল্লীবন্ধু এরশাদ ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়নেতা। তিনি দেশের মানুষের শান্তি চেয়েছিলেন। কিন্তু আওয়ামীলীগ দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আগামী ৫ জানুয়ারী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদের লাঙ্গলকে নির্বাচিত করুন। গতকাল লস্করপুর ইউনিয়ন জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিকালে তিনি এ সব কথা বলেন। ইউনিয়ন জাপা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, প্রভাষক এস এম লুৎপুর রহমান, প্রভাষক ওয়াহিদুর রহমান, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আয়ুব আলী মেম্বার, আব্দুস সামাদ, নুরুল হুদা ফারুক, মইনুল হাসান দুলাল, আব্দুল খালেক, মঞ্জুর আলী, বজলু মিয়া, সৈয়দ শায়েখ, আলমগীর, সিরাজুল ইসলাম, আহাদ মিয়া, জামাল মিয়া, আব্দুল মান্নান, হামিদ, ফরিদ মিয়া প্রমুখ।
রাতে তিনি শায়েস্তাগঞ্জে জাপা নেতা আব্দুস শহীদ মেম্বারের বাস বভনে শায়েস্তাগঞ্জ পৌর, ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে পরামর্শ সভায় মিলিত হন। এতে সদর উপজেলা জাপা সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং আব্দুস সালাম মেম্বার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক কাউছার উল গনি, সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, এস এম লুৎফুর রহমান, ওয়াহিদুর রহমান, আব্দুস শহীদ মেম্বার, মতিউর রহমান, হাজী এম এ কাইয়ুম, কাজী আব্দুল আউয়াল, জাবেদ আলী, ফারুক মিয়া, আব্দুল আউয়াল, আছন আলী, সফিক মিয়া, সাব্বির চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, চেরাগ আলী, আজগর আলী, আব্দুস সালাম, হুমায়ুন, কাজী মঞ্জু মিয়া, রফিক মেম্বার, এস এম আক্তার আলী, মোশাহিদুর রহমান জাহিদ, কুতুব আলী প্রমুখ। এছাড়াও তিনি কটিয়াদী বাজার, হাতিরথান বাজার, দুপাখাল বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com