বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৪৪০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ সারাদেশের ন্যায় বাহুবলের মুছাই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বধ্যভূমিতে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধ গান পরিবেশিত হয়। এ কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা সমবায় অফিসার মমতাজুর রহমান, পিআইও আশিষ কর্মকার, প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য, রতন কর, আব্দুল কদ্দুছ, হারুন মিয়া ও কনক দেব মিটু। উলে­খিত, জাতীয় সংসদের নির্দেশনা মোতাবেক এ বছর ৯ ডিসেম্বর স্বাধীনতাকামী অগণিত সাধারণ মানুষ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দেশের সকল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com