বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৪০২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনভর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এসব কর্মসূচী পালন হয়। সকালে পরিষদ কমপ্লেক্স চত্ত¡র থেকে বের হওয়া র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালিতে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোবাশ্বির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সেক্রেটারি অ্যাডঃ আবদুল মজিদ খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, ইউএনও মোহাম্মদ শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান। বক্তব্য দেন অধ্যক্ষ মাওঃ আবদাল হুসেন খান, ভানু চন্দ চন্দ্র, ডা.আবু তাহের প্রমূখ। আলোচনা সভার পূর্বে পরিষদ সামনের রোডে মানববন্ধন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com