সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আদালত প্রাঙ্গণে বাদী-বিবাদীর সংঘর্ষ ৫ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শহরের আদালত প্রাঙ্গণে বাদী-বিবাদীর লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনন্ত ৫ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের আলীপুর গ্রামের হুমায়ূন কবীরের সাথে একই গ্রামের আব্দাল মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। এ ঘটনায় হুমায়ুন মামলা দায়ের করেন। মামলার আসামী আব্দাল মিয়া, মসুদ মিয়া, আফিয়া খাতুন, জয়তুন্নেছা ও আফছা বেগম গতকাল মঙ্গলবার হাজিরা দিতে আসে। হাজিরা শেষে কোর্টের বারান্দায় আসামাত্র হুমায়ুন কবীর ও তার লোকজন তাদের উপর হামলা চালায়। এতে  উভয়পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আদালতে আসা অন্য বিচারপ্রার্থীদের মাঝে আতংক সৃষ্টি হয়। বিচারপ্রার্থীরা ছুটাছুটি শুরু করে। খবর পেয়ে কোর্ট ইন্সপেক্টর কামাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে হুমায়ুন কবীর ও ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী মিলু মিয়াকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com