বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের পাহাড়ি অঞ্চলে দূর্বৃত্তদের হামলায় স্কুল ছাত্র সহ আহত ৩

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৪১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে জোরপূর্বক বাঁশ কেটে নিতে বাধা দেয়ায় মা-ছেলেসহ ৩জনকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার দুপুর অনুমান দেড়টার দিকে গজনাইপুর ইউনিয়নের নিশাকুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কায়স্থ গ্রামের তাহির মিয়াসহ আরো কয়েকজন মিলে নিশাকুড়ি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুস সালামের বাঁশঝাড় থেকে জোরপূর্বক কয়েকটি বাঁশ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বাঁধা দিলে স্কুল ছাত্র সালেহ আহমদ (১৪) তার মা রাশবা বেগম ও চাচাতো বোন আরিফা বেগম (১৮)কে তারা কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com