মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

জনগনের ভালবাসাই আমার এগিয়ে যাওয়ার প্রেরনা-মেয়র প্রার্থী মিজান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার ভোটাররা মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গতকাল রাতে সেখানে গনসংযোগে গেলে সকলেই তাকে স্বাগত জানান। ভোটাররা মিজানুর রহমান মিজানকে বলেন, ‘বিগত সময়ে জনপ্রতিনিধি ও নির্বাচিত ব্যবসায়ীক নেতা হিসাবে আপনি আমাদের কাছে পরিচিত সৈনিক। মেয়র হিসাবে যে সকল যোগ্যতা আমরা প্রত্যাশা করি তা আপনার মধ্যে বিদ্যমান। তাই যত ঝড়ই আসুক না কেন আমরা আপনার পাশে থাকব’। ভোটাররা মিজানকে বলেন‘ আপনি শুধু বাক্স দেন। বাকিটা আমরা দেখব’।
গতকাল সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত বগলা বাজার এলাকায় মিজানুর রহমান মিজান গনসংযোগ করেন। এ সময় মিজানুর রহমান মিজান বলেন, জনগনের ভালবাসাই আমার প্রেরনা। বিগত দিনে সবার সাথে মিলে মিশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও সবাইকে নিয়েই চলতে চাই। সবার জন্য বসবাস উপযোগী শহর গড়ে তোলার লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com