মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সেলিমকে দলীয় মেয়র প্রার্থী ঘোষনা দাবী মাহমুদাবাদ এলাকার মুরুব্বী ও যুবসমাজের

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী ঘোষনা দিতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি দাবী জানিয়েছেন মাহমুদাবাদ এলাকার মুরুব্বী ও যুব সমাজ। গতকাল স্থানীয় মুরুব্বী মৌলভী মহিউদ্দিন বেলালের সভাপতিত্বে এবং আশরাফুল আলম খোকনের পরিচালনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা দাবী জানান। এসময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল হেকিম, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ জনাব আলী, হাজী মোঃ সুরুজ আলী, জহির আহমেদ, মাহমুদাবাদ এলাকার শান্তি শৃংখলা কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই, মোঃ কিতাব আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মাসুকুর রহমান, জেলা যুবলীগ নেতা উম্মেদ আলী শামীম, শফিকুল ইসলাম, বাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ, নাসির উদ্দিন, খোরশেদ আলম, মোঃ আলমগীর, ইকবাল হোসেন খান, মাহমুদ জুয়েল, লোকমান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইতিমধ্যে পৌলসভার প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন এলাকার স্থানীয় সমস্যা চিহ্নিত করেছেন। পৌরবাসীর দোয়া ও ভোটে দলীয় সমর্থনে পৌর মেয়র নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় প্রত্যেকটি এলাকার মুরুব্বী ও যুবসমাজের সাথে পরামর্শক্রমে উক্ত এলাকার স্থানীয় সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সুনির্দিষ্ট উন্নয়ন কর্মসুচী বাস্তবায়নের মধ্য দিয়ে হবিগঞ্জকে একটি বাসযোগ্য আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com