বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বিভিন্ন কর্মসুচি গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ৫১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সারাদেশের সকল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে স্থাপিত ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৪ নভেম্বর হবিগঞ্জে পালিত হবে। এ উপলক্ষে গৃহীত কর্মসুচির মধ্যে রয়েছে-কালেক্টরের ভবনের সামনে নিমতলায় সকাল ৯.৩০ টায় ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন, সকাল ১০.০০ টায় র‌্যালী, সকাল  ১০.১৫ টায়  পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সকাল ১০.৩০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময়, দুপুর ১২.০০ টায় সোশ্যাল মিডিয়া সংলাপ এবং বেলা ১২.৪৫ টায় উন্মুক্ত আলোচনা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসুচি জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com