সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ডায়াবেটিস ও ক্যানসার থেকে বাচাঁবে পেয়ারা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ৪৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পেয়ারার গুণের কথা শুনেছেন অনেক। তবে এত গুণের কথা জানতেন কি? ডায়াবেটিস থেকে কোষ্ঠকাঠিন্য, হার্ট থেকে ব্রেনের খেয়াল রাখে পেয়ারা। কমায় ক্যানসারের ঝুঁকিও। জেনে নিন পেয়ারার এমনই এক ডজন গুণ।
১। রোগ প্রতিরোধক- পেয়ারার প্রচুর পরিমাণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২। ক্যানসার- ভিটামিন সি ও পলিফেনল অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। ক্যান্সারের ঝুঁকি কমে।
৩। ডায়াবেটিস- পেয়ারায় ফাইবার বেশি, গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে পেয়ারা।
৪। হার্ট- শরীরের সোডিয়াম, পটাশিয়াম ব্যালান্স ঠিক রেখে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড মাত্রা নিয়ন্ত্রণে রাখে পেয়ারা। ফলে হার্ট থাকে সুস্থ।
৫। কোষ্ঠকাঠিন্য- কোষ্ঠকাঠিন্য থাকলে রোজ একটা করে পেয়ারা অবশ্যই খান।
৬। দৃষ্টিশক্তি- দৃষ্টিশক্তি ভাল রাখতে পেয়ারা অব্যর্থ। গাজরের মতো ভিটামিন এ-তে ভরপুর না হলেও পেয়ারা খেলে চোখ ভাল থাকে।
৭। গর্ভাবস্থায়- পেয়ারায় থাকা ভিটামিন বি-৯ ও ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর স্নায়ুর বিকাশে সাহায্য করে।
৮। সর্দি কাশি- ভিটামিন সি ও আয়রন প্রচুর পরিমাণে থাকার কারণে ডাঁসা পেয়ারা গলা, ফুসফুসে জমে থাকা কফ সারাতে সাহায্য করে।
৯। দাঁত ব্যথা- পেয়ারার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দারুণ। ফলে জীবাণুর মোকাবিলা করে দাঁত ব্যথা কমাতে সাহায্য করে। ফোলা মাড়ি বা মুখের আলসারেও ভাল কাজ করে পেয়ারা।
১০। ব্রেন- পেয়ারায় রয়েছে ভিটামিন বি থ্রি ও বি সিক্স। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে মস্তিষ্ক সচল থাকে।
১১। স্ট্রেস- অনেক গুণের মধ্যে পেশির শিথিলতা বাড়িয়ে রিল্যাক্স করতেও সাহায্য করে পেয়ারা। শরীরচর্চা বা কাজের পর পেয়ারা খেলে তাই স্ট্রেস দূর হবে সহজে।
১২। ওজন- পেয়ারা হজম ক্ষমতা যেমন বাড়ায় তেমনই কমলা, আপেল, আঙ্গুরের মতো ফলের থেকে পেয়ারায় গ্লুকোজের পরিমাণও কম থাকে। ফলে ওজন কমাতেও সাহায্য করে পেয়ারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com