বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নির্বাচন প্রভাবিত করার নীলনকশা \ শ্যামলী এলাকার ভোটারদের কেন্দ্র স্থানান্তর না করার দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী এলাকাস্থ রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দাদের ভোট স্থানান্তরের জন্য পাঁয়তারা করছে একটি মহল। এ অবস্থায় বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ওই কেন্দ্র থেকে তাদের ভোট স্থানান্তর না করার জন্য জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন ভোটাররা। এলাকাবাসী এটিকে আগামী পৌর নির্বাচনকে প্রভাবিত করার নীলনকশার অংশ হিসেবেই মনে করছেন।
এলাকাবাসীর দাবি, স্মরণাতীতকালে উক্ত বিদ্যালয়টি ৬নং ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও নির্বিঘেœ ভোট প্রদানের জন্য এটি একটি উপযুক্ত স্থান। কিন্তু সা¤প্রতিক সময়ে একটি মহল ওই কেন্দ্র থেকে শ্যামলী আবাসিক এলাকার ভোটারদের ভোট পার্শ্ববর্তী গোসাইনাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরের পাঁয়তারা করছে। যা কোনভাবেই মেনে নেবে না এলাকাবাসী। সাধারণ ভোটারদের আশংকা, আগামী পৌর নির্বাচনকে প্রভাবিত করতেই এ নীলনকশা সাজানো হচ্ছে। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। শ্যামলী আবাসিক এলাকার কয়েক শতাধিক ভোটারের সার সম্বলিত জেলা প্রশাসককে দেয়া লিখিত আবেদনে রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের ভোট বহাল রাখার জন্য জোর দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com