বানিয়াচঙ্গ প্রতিনিধি \ বানিয়াচঙ্গ আদাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮ নভেম্বর বেলা ২টায় শরীফ উদ্দিন রোডস্থ আদাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভা শেষে সংবর্ধিত পরীক্ষার্থীদের ব্যবহার্য উপকরন উপহার দেয়া হয়েছে।