মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

১০০ দিনের কর্মসৃজন প্রকল্প

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৯২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেকার ভাতা দেওয়ার বিধান রেখে সরকারের ১০০ দিনের কর্মসৃৃজন কর্মসূচি শুরু হয়েছে।
দুই হাজার কোটি টাকার এই প্রকল্প দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে নভেম্বর পর্যন্ত ৬০ দিন এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ৪০ দিন এ প্রকল্প চলবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যা কবলিত কয়েকটি এলাকা ছাড়া সোমবার থেকে সারাদেশে কর্মসূচির প্রথম পর্যায় শুরু হচ্ছে। ইতেমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।”
চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১০০ দিনের এ কর্মসূচির জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। গত ১৪ আগস্ট এ কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করা হয়।
নীতিমালা অনুযায়ী, কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ২০ লাখ লোকের জন্য স্থানীয় উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নদী ভাঙ্গন, মঙ্গা কবলিত এলাকা, হাওর-বাওর-চর এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ এর মধ্যে। নারী পুরুষ নির্বিশেষে প্রতি পরিবার থেকে একজন কাজ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। সরকারের সামাজিক নিরাপত্তামূলক অন্য কোন কর্মসূচিতে জড়িত কেউ এর আওতাভুক্ত হবেন না। একই পরিবারের একাধিক ব্যক্তি এ কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবে না।
এ কর্মসূচির আওতায় একজন শ্রমিককে প্রতিদিন ১০০ টাকা হারে মজুরি দেওয়া হবে। নাম নিবন্ধনের ১৫ দিনের মধ্যে যাদের কাজ দেওয়া যাবে না তাদের প্রথম ৩০ দিনের জন্য ৪০ টাকা (প্রতিদিন) এবং বাকি ৭০ দিন ৫০ টাকা করে প্রতিদিন দেওয়া হবে।
জানা যায়, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির কাজের সঙ্গে এ কর্মসূচির মিল আছে। মূলত কৃষি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত কাজগুলোই এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।”
এছাড়া জৈব সার তৈরি, পুকুর খনন, নালা তৈরি, বন্যা প্রতিরোধে বেড়ি বাঁধ নির্মাণ ও গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণের মতো কাজেও নিবন্ধিতদের সম্পৃক্ত করা হবে বলে জানানো হয়।
মধ্য সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কৃষকদের খুব একটা কাজ থাকে না। এ সময় কাজ দিতে পারলে খুবই ভালো হয়।”
নীতিমালা অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। কাজের তদারকি করবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তবে সার্বিক তত্ত্বাবধায়নে থাকবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত স্টিয়ারিং কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com