মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রোটারিয়ান সুখলাল সূত্রধরের মায়ের পরলোকগমন

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বিশিষ্ট ব্যবসায়ী এসডি স্টোরের স্বত্ত্বাধিকারী স্বর্গীয় ত্রেমোহন সূত্রধরের স্ত্রী আশালতা সূত্রধর পরলোকগমণ করেছেন। গতকাল রাত ১১টায় শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ নিজ বাসবভনে তিনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৪ পুত্র, ৫ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ৯টায় পৌর মহা শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে জানা গেছে।
উল্লেখ্য- আশালতা সূত্রধরের বড় পুত্র ড. নিতাই সূত্রধর বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির সাবেক ভিসি, মেঝো পুত্র রোটারিয়ান সুখলাল সূত্রধর হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, তৃতীয় পুত্র সুবিনয় সূত্রধর বিশিষ্ট ব্যবসায়ী এবং চতুর্থ পুত্র দুলাল সূত্রধর বিশিষ্ট ব্যবসায়ী ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক। আশালতা সূত্রধরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু ও জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com