শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ইসলামী ফ্রন্ট নেতা ইয়াহিয়া খানের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিসের সুরা সদস্য, সাবেক ইসলামী যুবসেনার হবিগঞ্জ জেলা আহ্বায়ক ও চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সংগঠক কে.বি.এম ইয়াহিয়া খান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না……… রাজিউন)। গত বুধবার রাত ১ টার দিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে ও বাদ মাগরিব আমরোড ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় দলীয় নেতাকর্মীসহ অসংখ্য মুসল্লী অংশগ্রহণ করেন। ইয়াহিয়া খানের মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার জেলা ও উপজেলার নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন যাবত গ্যাষ্টিক আলসার রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com