মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী দিতে পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের আহ্বান

  • আপডেট টাইম শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে একক মেয়র প্রার্থী করতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। তারা বলেন, যুবনেতা আতাউর রহমান সেলিম আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হলে হবিগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের বিজয় নিশ্চত হবে। গতকাল পৌর ছাত্রলীগ নেতা সুজাত আহমেদের এর সভাপতিত্বে অনুষ্টিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মাসুক, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা নুরুল আমিন, শাহ আলম, মহিউদ্দিন, রাহান আহমেদ, বিজয় দাস, লেবু মিয়া, রাহাত আহমেদ, রুহুল আমিন, টিপু, রাজু, জুনেদ, আল আমিন, খাইরুল আহমেদ, আরিফ আহমেদ, রেজা, ফরহাদ, তাজুল, স্বাধীন, কাওছার, সাজু, রোজেন, রুমেল, সৈকত, নজির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলীয় সমর্থনে পৌর মেয়র নির্বাচিত হতে পারলে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সহযোগিতায় একটি আধুনিক, উন্নত ও মানবিক পৌরসভা গড়তে কাজ করে যাবেন। তিনি ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে কতিপয় সুবিধাভোগী সংগঠনের নাম ব্যবহার করে অপকর্ম করে যাচ্ছে। তিনি তাদের চিহ্নিত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com