শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে ২১ ডিসেম্বর সাড়ে তিন লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩
  • ৭৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শূণ্য থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৬ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। আগামী ২১ ডিসেম্বর জেলার ১ হাজার ৯শ ৯৭টি কেন্দ্রে একযোগে এ টিকা খাওয়ানো হবে। এছাড়া ভ্রাম্যমান ২৭টি টিম কাজ করবে। এ জন্য স্বাস্থ্য সহকারী, স্বেচ্ছাসেবকসহ ৯ হাজার ৯শ ৮৫ জন স্বাস্থ্য কর্মী দায়িত্ব পালন করবে। টিকা কর্মসূচী সফল করতে বৃহষ্পতিবার দুপুরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর হাসপাতালের সভা কক্ষে এক সভায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। হবিগঞ্জের সিভিল সাজর্ন ডাঃ মোঃ নাছির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরোয়ার আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালীম, সিনিয়র মেডিক্যাল টেকনলজিস্ট নিখিল চন্দ্র শর্মা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিমুল্লাহ সিকদার। সভায় সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া টিকা খাওয়ানোকে কেন্দ্র করে ভূয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে ভীতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে  সজাগ থাকার আহবান জানান। এছাড়া আগামী ২১ জানুয়ারী থেকে ১৪ ফেব্র“য়ারী পর্যন্ত হাম-রুবেলা প্রতিরোধে ক্যাম্পেইন শুরু হবে বলে স্বাস্থ্য বিভাগ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com