বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ কালেক্টরেট ক্লাবের কার্যকরী কমিটি গঠিত

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ৬৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ কালেক্টরেট ক্লাবের ২০১৫-২০১৭ সনের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গতকাল বিকেল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ক্লাবের সভাপতি মোঃ নজির হোসেনের সভাপতিত্বে ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আবদাল করিম। অতঃপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম, সাহেদ আলী, নূর হোসেন, আবদুল হাই, নূরুর রহমান, সফি উদ্দিন, সামছুল হক ও এম এ ছামাদ। সভায় পূর্ব গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কার্তিক চন্দ্র দেব নাথ কর্তৃক সিলেকশনের মাধ্যমে উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে কালেক্টরেট ক্লাবের ২০১৫-১৭ সনের কার্যকরী কমিটির ২১ সদস্যের নাম ঘোষনা করলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। মোঃ আবদুস ছামাদ, সভাপতি ও মোঃ আবদাল করিম, সাধারন সম্পাদক, মোঃ সাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক  এবং মোঃ আবদুস সহিদকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com