সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাক আহমেদ মিলু’র উপজেলা কৃষকলীগের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা, উপজেলার স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বার বার নির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু নবীগঞ্জ উপজেলা ও পৌর কৃষকলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। গতকাল রবিবার বিকেলে পৌর শহরের ওসমানী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- কৃষকলীগ নেতা সৈয়দ টিপু সুলতান, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহানুর আলম সানু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গৌর মনি সরকার, সাংগঠনিক সম্পাদক বিজেশ রায় মহাদেব, ফরহাদুজ্জামান মুহিদ, পৌর আওয়ামীলীগ নেতা প্রমথ চক্রবর্তী বেনু, আব্দুর নূর, রোপায়ন চক্রবর্তী, সুজিত পাল, পিন্টু দাশ, কান্তি দাশ, শ্রীভাষ পাল, বাবুল দেব প্রমুখ।
মতবিনিময় সভায় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু বলেন- “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পাশাপাশি মেধাবী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ তথা নবীগঞ্জের কৃষকলীগের নেতা কর্মীরা অগ্রনী ভূমিকা রাখছেন। আমার বিশ^াস আগামী পৌর নির্বাচনে আপনাদের অগ্রণী ভূমিকায় আওয়ামীলীগ থেকে মুজিব আদর্শেন সৈনিক হিসেবে আমাকে আপনারা সাহায্য সহযোগীতা করেবেন। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা কামনা করেন। মোস্তাক আহমেদ মিলু ইতিমধ্যে উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com