মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন ॥ এমপি আবু জাহির-এর সাথে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায়  জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম নাবিউর রহমান নবীন এই কমিটি অনুমোদন করেন। পরে জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মুন্নাসহ উপজেলা নেতৃবৃন্দ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় নেতৃবৃন্দ এমপি আবু জাহির-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলার সহ সভাপতি এম হিফজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শাহ্ মনসুর আহমদ, মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, এসএম কবির আহমদ, প্রচার সম্পাদক কুতুবুল আলম, সহ প্রচার সম্পাদক মোঃ সেকুল আহমদসহ নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে এমপি আবু জাহির নবগঠিত কমিটির নেতৃববৃন্দকে অভিনন্দন জানান এবং সুন্দরভাবে সংগঠন পরিচালনার নির্দেশ প্রদান করেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com