মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ উপজেলা ও পৌর তরুনলীগের সাথে সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাক আহমেদ মিলুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সফল ছাত্রনেতা, উপজেলার স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু নবীগঞ্জ উপজেলা ও পৌর তরুণলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার গন্ধা পয়েন্টস্থ মোস্তাক আহমেদ মিলুর নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আহমেদ ট্রেডার্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা তরুনলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমীন, নবীগঞ্জ উপজেলা তরুণলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ রাজ, যুগ্ম আহ্বায়ক হক আহমেদ আব্দুল হাই, বিষণ রায়, পৌর তরুণলীগ নেতা নিতাই আচার্য্য, বিশ^জিত দাশ, সুবির দাশ, মিল রায়, প্রমুখ। মতবিনিময় সভায় পৌর মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু বলেন, নবীগঞ্জ আসন্ন পৌর নির্বাচনে পৌরসভার ১ থেকে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের গ্রহন যোগ্য এমন একজন মুজিব আদর্শের সৈনিককে যেন দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। যদি এ চিন্তা চেতনায় দেওয়া হয় তাহলে আমি এর দাবীদার। শেষে তিনি মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com