মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি কেয়া চৌধুরীকে প্রাণনাশের হুমকি’র প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেয়া চৌধুরী এমপিকে প্রাণনাশের হুমকি এবং তার পিএস ও ড্রাইভারের উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন যুবলীগ। গতকাল শনিবার বিকেল স্থানীয় স্নানঘাট বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্নানঘাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি ডাঃ হারুনুর রশিদ সোহাগ। সাধারণ সম্পাদক মনির খানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন থানা যুবলীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ মুজাহিদ মিয়া। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল গনি, ফারুক চৌধুরী, যুবলীগ নেতা রেজাউল চৌধুরী, আক্কাছ আলী, আব্দুল ছমেদ, জমির হোসেন, মন্তাজ উল্লা মেম্বার, আব্দুল জলিল, মজুল মিয়া, জুনেদ আহমদ, মঈন উদ্দিন, শাহ্ আলী মিয়া, জেদু চৌধুরী, দরছ আলী, লেদু মিয়া, গোলাপ পাটোয়ারী, সাইদুল, মহিদ, পাশা, সাজু, রিংকু দাস, এনামুল হক, স্বপন চৌধুরী, কুদরত, মহিন উদ্দিন, সাইফুল, সানী প্রমুখ। সভায় বক্তারা, গত ২৫ সেপ্টেম্বর কেয়া চৌধুরী এমপি’র হবিগঞ্জ শহরের ভাড়া বাসার সামনে তারই পিএস ও ড্রাইভারের উপর হামলা ও কেয়া চৌধুরী এমপিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানান। পাশাপাশি তারা অবিলম্বে দোষীদের গ্রেফতারেরও দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com