শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং সদরের সবকটি সড়ক সংস্কারের দাবী

  • আপডেট টাইম শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৭৭৭ বা পড়া হয়েছে

বানিয়চঙ্গ প্রতিনিধি ॥ মহাগ্রাম বানিয়াচঙ্গের চলাচলের অযোগ্য রাস্তাগুলি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কার করে জনগণের ক্ষোভ প্রশমনের আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গতকাল তিনি উপজেলা সদরের সবটি প্রধান গ্রামীন পাক্কা সড়ক সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।
চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন মোটরসাইকেলে চড়ে গতকাল ছিলাপাঞ্জা-বানিয়াচং বাজার, কুন্ডুরপাড় সড়ক, বড়বাজার- ৫/৬নং বাজার-বনমথুরা-সড়ক, এল.আর হাইস্কুল-কুন্ডুরপাড় সড়ক, শরীফখানীর রাস্তা, সাগর দিঘীর উত্তরপাড় রাস্তা, ৫/৬নং বাজার কুতুবখানী রাস্তা, বড়বাজার-বাবুরবাজার-শরীফউদ্দিন সড়ক। বড়বাজার-আদর্শ বাজার-আমীরখানী রোড, তকবাজখানী স্কুল-২নং ইউ.পি অফিস সড়ক, আদর্শ বাজার ৫/৬নং বাজার রাস্তা, বড়বাজার-সারংবাজার রাস্তা, শেখেরমহল্লা সড়ক, বড়বাজার নতুনবাজার আদারবাড়ীর রাস্তা, পুরানবাগ নন্দিপাড়া সড়ক, আদর্শবাজার-আমীরখানী-বাবুর বাজার সড়ক, হবিগঞ্জ বানিয়াচং সড়ক থেকে শরীফ উদ্দিন সড়কের ৫কিলোমিটার বুরুজপাড়া রাস্তা পরিদর্শন করেন।
তিনি বলেন, পরিদর্শণকালে পথচারী, সাইকেল, টেলাগাড়ী, রিক্সা, সি.এন.জি, ট্রাক, জীপসহ কোন প্রকারের পরিবহন চলাচলের যোগ্য রাস্তা মহাগ্রামের অভ্যন্তরে দেখা যায়নি। বানিয়াচং সর্Ÿস্তরের মানুষ খানাখন্দকে রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হয়ে ক্ষোব্দ বিক্ষুব্দ হয়ে অশালীন ভাষায় হালমন্দ করতে শুনা যায়। সদরের প্রতিটি লোকের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে মহাগ্রাম বানিয়াচঙ্গের উন্নয়নে সরকার বিমাতা সুলভ আচরন করেছে। বাইরের আত্মীয়স্বজন ভাঙ্গাচোরা সংস্কারহীন সড়ক ও রাস্তার কারনে বেড়াতে আসা যাওয়া করছে না। রাস্তা ঘাটের দুরবস্তার কারনে নিজ জন্মভূমি বাড়ী আসা যাওয়া ছেড়ে দিয়েছে স্বদেশী প্রবাসীরাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com