মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে হঠাৎ পৌষের বৃষ্টি ॥ কৃষকের আনন্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩
  • ৬৭৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মাঘের বৃষ্টি পুণ্য আনে, কৃষকের আসে হাসি। অগ্রাহায়ণে কষ্ট আসে, পৌষে আনন্দ। এমন প্রবাদের সত্যতা এসেছে গতকাল বৃহস্পতিবার চুনারুঘাটে। কনকনে শীতের মাঝে গতকাল সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামায় কৃষক সহ সর্বস্তরের মানুষের মাঝে ওই প্রবাদকে স্বরণ করিয়ে দিয়েছে। অনেকে বলছেন এমন বৃষ্টিতে শীতের তীব্রতা আসলেও পৌষের মেঘকে কৃষকের লক্ষ্মী। প্রবীণ ব্যক্তি এম এ মতিন চৌধুরী বলেন, গত একযোগেও এমন দিনে বৃষ্টি হয়নি। গতকালের বৃষ্টি আমাদের জন্য সুখের আগমনি বার্তা জানান দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। কয়েকজন কৃষক জানান পৌষের বৃষ্টি রবি শস্য ফলনের জন্য খুবই উপকারী। রাস্তা কিংবা সড়ক থেকে ধুলুবালির কবল থেকে রক্ষা পেয়েছেন মানুষ।  হবিগঞ্জ জেলা কিংবা দেশের অন্য কোথাও বৃষ্টি হয়েছে কিনা জানা না গেলেও চুনারুঘাটে হালকা বৃষ্টি হয়েছে বেশ সময় ধরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com