বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে বন্ধুর বাসার গৃহকর্মীকে ধর্ষনের চেষ্টা ॥ লম্পটের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ সদরে বন্ধুর বাসার সদরে গেইটে তালা লাগিয়ে নাবালিকা গৃহকর্মীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে, লম্পট ঠিকাদার বন্ধু জানসুর বিরূদ্ধে মৃত সুকুমার দেবনাথের পুত্র রিংকু দেবনাথ বাদী হয়ে আজমিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ বাজারে আর কে মেডিক্যাল হলের মাতৃকুঞ্জ ভিলার মালিক গৌরী রাণী দেবনাথের বাসায় তার পুত্র রিংকু দেবনাথের সাথে পৌর এলাকার নগর গ্রামের হাজী নুর মিয়ার পুত্র ঠিকাদার আমিনুল ইসলাম (জানসু) ৩৫ এর সহিত র্দীঘ দিন যাবৎ বন্ধুত্বের সম্পর্ক ছিল। বন্ধুত্বের সুবাদে জানুসু প্রায়ই তাদেও দোকানে ও বাসায় আসা যাওয়া করত। এক পর্যায়ে জানসুর কুনজর পরে তাদের বাসার সুন্দরী গৃহকর্মী লিজা দাস (১৫) উপর। কারনে অকারনে সে প্রায়ই লিজাকে ডাক দিত। গত শুক্রবার বিকাল ৪ টায় জানসু তার বন্ধু রিংকুর খোঁজে তার বাসার ভিতরে প্রবেশ করে তাকে বাসায় না পেয়ে পুনরায় ফিরেন আসে। কিছুক্ষণ পর সে আবার একটি নতুন তালা হাতে করে বাসার ভিতরে প্রবেশ করে মূল গেইটে তাল ঝুলিয়ে দেয়। ওই সময় বাসায় তার বন্ধু রিংকুর মা গৌরী রাণী দেবনাথ দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পরেছিল। এই সুযোগে জানসু সুন্দরী গৃহকর্মী লিজাকে হাতে ধরে রুমের ভিতর নিয়া গলায় ও মুখে চাপ দিয়া প্রানে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় লিজাকে জড়াইয়া ধরিয়া তাহার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়া তাকে নিয়া ফোরে পরিয়া ধর্ষনের চেষ্টা ছালায়। ধস্তাস্তাকালে তাহার পরনের জামা ছিড়ে ফেলে। তার সুরচিৎকারে গৌরী রাণী তাহার রুম থেকে দৌড়ে গিয়ে ঘর পরিস্কার করার ঝাড় দিয়ে বেধর পিঠুনি দেয়। এক পর্যায়ে জানসু গৌরী রাণীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এবং তাকে গুরুতর আহত করে। পর সে মূল ফটকের গেইটে তার দেয়া তালা খুলে বাজারের উপর দিয়ে ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রানে হত্যার হুমকি দিয়ে যায়। বিষয়টি নিয়ে অত্র এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com