মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ১৮ দলের অবরোধ পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে গতকাল বুধবার আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে অবরোধ পালন করেছে ১৮ দলীয় জোট। সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরীয়া চত্ত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। দুপুরে কিবরিয়া চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিএনপি নেতা মোর্শেদ আহমদ, শাহ এবাদুর রহমান দারা, উপজেলা যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, যুবনেতা আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিতু মিয়া সেন্টু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com