মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিজামপুর ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা মামলার আসামী তাজ ও শাহীন কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিজামপুর ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা ও লুটপাটের অভিযোগের মামলার প্রধান আসামী তাজ উদ্দিন তাজ (৩৫) ও শাহীন মিয়া (৪০) কে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ গভীররাতে নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি ঘর লুটপাট করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় তাজ উদ্দিন তাজ ও শাহীন মিয়াকে আসামী করে ১৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ঢাকা থেকে তাজ উদ্দিন তাজ আটক হয়ে জেল হাজতবাসের পর অস্থায়ী জামিন লাভ করে। গতকাল আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিএসআই আল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com