শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে হামলা-সংঘর্ষে আহত ৩

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ৫৭০ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার কাশিপুর গ্রামে ৩ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুর ১টার দিকে। আহতরা হলেন আব্দুল্লাহ ওরফে শোয়াই মিয়া (৪৬), শামছুল হক (৫২) ও আহাদ মিয়া (৩৩)। আহতদের মাঝে শামছুল হককে বাহুবল হাসপাতালে, শোয়াই মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল এবং আহাদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিকটাত্মীয়রা জানিয়েছেন।
প্রত্যদর্শী ও আহত সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের শামছুল হক দুপুর ১ টার দিকে বাড়ির পশ্চিম দিকে জমিতে ধান কাটতে যান। এ সময় শামছুল হককে একই গ্রামের কাজল মিয়া ও শফিক মিয়া তাকে মারধর করে। তার আর্ত চিৎকারে তার পাশের জমিতে কাজ করতে থাকা আব্দুল মালেক এগিয়ে শামছুল হককে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তাকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় শোয়াই মিয়া ও আহাদ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com