বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আলোকচিত্রের মাধ্যমে বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫
  • ৪৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আলোকচিত্র এই সমাজেরই প্রতিকৃতি। আলোকচিত্রশিল্পীরা বাংলাদেশের নিসর্গ, জীববৈচিত্র, জনজীবনসহ নানা বিষয়ের ছবি তুলে যেভাবে দেশের বাইরে ছড়িয়ে দিয়েছেন, তাতে বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে। রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এ প্রদর্শনী আয়োজনের মাধ্যমে হবিগঞ্জে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। এর মাধ্যমে হবিগঞ্জের আলোকচিত্রীদের সুনাম সারাদেশে ও বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই আয়োজিত ‘লাইফ এন্ড নেচার’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উক্ত প্রদর্শনীতে ৩১ জন আলোকচিত্রীর মোট ৭০টি ছবি স্থান পেয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব জালাল আহমেদ, আনসার উদ্দিন খান পাঠান, হাসান মাসুদ, শফিকুল ইসলাম কিরণ, আবীর আব্দুল্লাহ, কুদরাত-এ খোদা’র তোলা ছবিও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই-এর প্রেসিডেন্ট ডাঃ এস এস আল আমিন সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী, রোটারিয়ান মোঃ সিরাজুল ইসলাম ও রোটারিয়ান তাহমিনা বেগম গিনি। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি তোফাজ্জল সোহেল। প্রদর্শনীতে প্রায় সারাদিনই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিপুল পরিমাণ দর্শনার্থীর সমাগম ঘটে। আজ ও আগামীকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com